Breaking News Ticker

our Islam » শ্রুতিকটু বিদ্যালয়ের নাম ছয় মাসের মধ্যে পরিবর্তন করা হবে: প্রতিমন্ত্রী

0
featured image

শ্রুতিকটু বিদ্যালয়ের নাম ছয় মাসের মধ্যে পরিবর্তন করা হবে: প্রতিমন্ত্রী

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটু ও নেতিবাচক, সেগুলোর নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল ও শ্রুতিমধুর রাখার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ছয় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

জাকির হোসেন বলেন, শ্রুতিকটু ও নেতিবাচক নাম পরিবর্তন করে প্রাথমিক বিদ্যালয়ের নাম সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মিল রেখে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ২৩ জানুয়ারি এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। ছয় মাসের মধ্যে পরিবর্তিত নামসমূহের গেজেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনিবলেন, পাইলটিং করে প্রায় চার লাখ শিক্ষককে দ্রুততম সময়ে বদলির জন্য গত বছরের ২২ ডিসেম্বর সংশোধিত অনলাইন বদলি নীতিমালা জারি করা হয়েছে। প্রথম পর্যায়ে মাত্র সাত দিনের মধ্যে অনলাইনে বদলির জন্য আবেদনকৃত ২৫ হাজার আবেদনের বিষয়ে নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

-এসআর


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top