বিপিএলের চলতি আসরে টানা চার জয়ে উড়ছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। সিলেটের সেই উড়ন্ত যাত্রায় সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। সিলেটের শেষ তিন জয়েই সবচেয়ে বড় অবদান রেখে টানা তিন ম্যাচে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরসস্কার। হৃদয়ের ব্যাত যেন ত্রাস হয়ে উঠেছে প্রতিপক্ষের বোলারদের জন্য। এমন দুর্দন্ত সময়ে হঠাৎ এক দুঃসংবাদ শুনতে হলো তরুন এই ব্যাটারকে।
মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। আগের দুই ম্যাচেই দুই ফিফটিতে ম্যাচসেরার পুরষ্কার পাওয়ার পর এই ম্যাচেও দলের রান ২০০ ছাড়িয়ে নেওয়ায় হয়েছেন ম্যাচসেরা। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নেমেই বাধে বিপত্তি।
সিলেটের হয়ে ফিল্ডিংয়ের সময় বলের সিমের আঘাতে বাম হাতের তালু এবং আঙ্গুল ফেটে যাওয়ায় মাঠ ছেড়ে উঠে যেতে হ্য হৃদয়কে। তার হয়ে ম্যাচসেরার পুরষ্কারটিও নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি।
আঙুল ফেটে যাওয়ায় সেখানে ৮ টি সেলাই দিতে হয়েছে। শুধু তাইই নয়, এবার জানা গেলো প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মারকুটে এই ব্যাটারকে। সিলেট স্ট্রাইকার্সের মিডিয়ার ম্যানেজার মিনহাজউদ্দীন খান নিশ্চিত করেন এই তথ্য।
বিসিবির চিকিৎসকরা হৃদয়কে ২ সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এজন্য চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না সিলেটের এই ব্যাটিং ভরসার।
এর আগে, সিলেটের ফিল্ডিংয়ের সময় পেসার রেজাউর রহমান রাজার শর্ট বলে সজোরে স্কোয়ার কাট করেছিলেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। জোরালো সেই শট চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করতে থাকা তৌহিদ হৃদয়ের কাছে। সেই বল ধররার চেষ্টা করেও পারেননি হৃদয়। বলের আঘাতে তার হাতের তালু ও আঙুল কেটে বেরিয়ে আসে রক্ত। তখনই দুলের ফিজিও এসে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান।


