Breaking News Ticker

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

0
featured image

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে মালয়েশিয়ার সিপাং থানা পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সকালের পর কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত আনোয়ার জাহিদ যশোর শহরের শংকরপুর এলাকার আখতার হোসেনের ছেলে। 

নিহতের বাবা আখতার হোসেনের অভিযোগ, আনোয়ার জাহিদ যশোরের ঝিকরগাছার রাজাডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের মেয়ে ঝুমুর খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। ৯ বছর আগে তিনি পরিবারের কাউকে না জানিয়ে শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনায় অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যান। এতদিন তিনি যা উপার্জন করেছেন তার সবটুকুই স্ত্রী ঝুমুর খাতুনের কাছে পাঠান। একপর্যায়ে স্ত্রী ঝুমুর খাতুন বেপরোয়া জীবনযাপন শুরু করলে আনোয়ার জাহিদের সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়।কলহের জের ধরে প্রায় ১৫ দিন আগে ঝুমুর খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান।যাওয়ার সময় মালয়েশিয়া থেকে আনোয়ার জাহিদের লাশ আসবে বলে হুমকি দেন।

ঝুমুর চলে যাওয়ার কয়েকদিন পর আনোয়ার জাহিদ মালয়েশিয়া থেকে ফোনে বাবা-মাকে জানান, মালয়েশিয়ায় অবস্থান করা তার শ্যালক আইয়ুবসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তিনি তাকে বাঁচানোর জন্য মা-বাবার কাছে

আকুতি জানান। কিন্তু মা-বাবা পারিবারিক কলহ মিটে যাওয়ার আশায় বিষয়টি আমলে নেননি। সর্বশেষ সোমবার ভোরে আনোয়ার জাহিদ মা-বাবাকে জানান, তার শ্যালক আইয়ুব তাকে হত্যা করার জন্য দু’জনকে পাঠিয়েছে। তিনি আর বাঁচতে পারবেন না। দুপুরের দিকে ইসমাইল নামে একব্যক্তি মালয়েশিয়া থেকে ফোন করে জানান, আনোয়ার জাহিদ আত্মহত্যা করেছেন। সাথে একটি ছবিও পাঠান। কিন্তু সেই ছবিতে আত্মহত্যা করার মতো কোনো আলামত দেখা যাচ্ছে না। এরপর পরিবারের লোকজন মালয়েশিয়ায় থাকা পরিচিতজনদের ঘটনাস্থলে পাঠালে তারা সেখানে গিয়ে কাউকে পাননি।

স্থানীয়রা তাদেরকে জানান, আনোয়ার জাহিদকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে খুনিরা। খবর পেয়ে মালয়েশিয়ার

সিপাং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার (১০ জানুয়ারি)  বিকেলে আনোয়ার জাহিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, মালয়েশিয়া থেকে আনোয়ার জাহিদের লাশ দেশে আনতে এবং খুনিদের চিহ্নিত করে বিচারের জন্য ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিবারের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ইতোমধ্যে এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে যশোরের জেলা প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top