Breaking News Ticker

our Islam » মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

0
featured image

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। যেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৩৩২ পিস ইয়াবা, ২ কেজি ২১৯.৫ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

-এসআর


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top