Breaking News Ticker

গণঅবস্থানে যোগ দিলেন মির্জা ফখরুল

0
featured image

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ২টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণ-অবস্থান থেকে সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম প্রমুখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top