Breaking News Ticker

রাজধানীতে বিএনপির গণঅবস্থান চলছে

0

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর দুপুর ২টা পর্যন্ত।

গণঅবস্থানে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। সকাল থেকেই ভিড় জমতে থাকে নেতা-কর্মীদের।

\u09b0\u09be\u099c\u09a7\u09be\u09a8\u09c0\u09b0 \u09a8\u09df\u09be\u09aa\u09b2\u09cd\u099f\u09a8\u09c7 \u09ac\u09bf\u098f\u09a8\u09aa\u09bf\u09b0 \u0997\u09a3\u0985\u09ac\u09b8\u09cd\u09a5\u09be\u09a8<\/span><\/span>“}”>
রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান

ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার গণঅবস্থানে বিএনপির সঙ্গে মাঠে আছে সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এর মধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করছে দলগুলো।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেস ক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নিয়েছে।

এদিকে, জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top