Breaking News Ticker

our Islam » মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯ জন

0
featured image

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪২৬ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা ও ১০ লিটার উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top