Breaking News Ticker

our Islam » রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0
featured image

রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প কেবল তিনি নিজেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস দেখেছি, জঙ্গিবাদের উত্থান দেখেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোকিত। আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসতে চায়।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালে আমরা একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হব।

-এসআর


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top