Breaking News Ticker

কিশোর গ্যাংয়ের লিডারসহ জয়পুরহাটে গ্রেপ্তার ৪

0
featured image

জয়পুরহাটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন চাতাল বাজার এলাকা থেকে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের নতুনহাট এলাকার ওবায়দুল ইসলামের ছেলে গ্যাং লিডার গোলাম রব্বানী (২৪), শান্তিনগর মহল্লার মতিয়ার রহমানের ছেলে মো. শাহিন হোসেন (২৩), নতুনহাট শেখ পাড়ার আলতাব আলীর ছেলে মো. ফাহিম শেখ (২০) ও নজরুল শেখের ছেলে মো. ইব্রাহীম হোসেন (২০)।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, অভিযুক্ত চারজন এলাকায় কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরা সবাই রব্বানী গ্রুপের সদস্য যেখানে রব্বানি তাদের গ্রুপ লিডার (গ্যাং লিডার)। গ্যাং লিডার গোলাম রব্বানীর নামে অস্ত্র মামলাসহ চারটি মামলা এবং মো. শাহিন হোসেনের নামেও মামলা রয়েছে। শনিবার নতুনহাট বাজারে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জয়পুরহাট র্যা ব ক্যাম্পের সদস্যরা নতুনহাট এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১২টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে উক্ত স্থান থেকে রব্বানী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছে ধারালো টিপ চাকু, ফেনসিডিল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top