Breaking News Ticker

নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

0

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারি) এ দিবস উদযাপন করা হয়। 

দিবসটি পালন উপলক্ষে শুরুতেই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

\u09ac\u0999\u09cd\u0997\u09ac\u09a8\u09cd\u09a7\u09c1\u09b0 \u09b8\u09cd\u09ac\u09a6\u09c7\u09b6 \u09aa\u09cd\u09b0\u09a4\u09cd\u09af\u09be\u09ac\u09b0\u09cd\u09a4\u09a8 \u09a6\u09bf\u09ac\u09b8 \u0989\u09a6\u09af\u09be\u09aa\u09a8\u0964<\/span><\/span>“}”>
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।

দূতাবাসের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ রাষ্ট্রপতির বাণী এবং সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা (বিমান) প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

সভাপতির বক্তব্যে হাই কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, বাঙালি জাতির সৌভাগ্য, তারা বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনন্দিত নেতা পেয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো নেতা এ দেশে জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। 

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top