Breaking News Ticker

সিলেট স্ট্রাইকার্সকে ফিক্সিংয়ের প্রস্তাব

0
featured image

চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি মুর্তুজার নেতৃত্বে তিন ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টবিলের শীর্ষে রয়েছে সিলেট। সেই সিলেটকে প্রস্তাব দেওয়া হয়েছে ফিক্সিংয়ের।

সিলেট ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব। তবে তা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ফিক্সিং ঠেকাতে মাঠে কাজ করছে দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। সিলেটকে দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে বিসিবি।

বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস‌্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। সিলেট স্ট্রাইকার্স মৌখিকভাবে আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি জানিয়েছে। এটা রিপোর্টেড কিছু নয়। প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে আমরা রিপোর্ট পাই। ওগুলো সিরিয়াস কিছু নয়।’ 

তিনি আরও বলেন, ‘এমন রিপোর্ট পেলে অ্যান্টি করাপশন তখন নজরদারি বাড়ায়। সত্যিকার অর্থেই প্রস্তাব এলে তখন অ্যান্টি করাপশন ইউনিট নজরদারি বাড়ানোর পাশাপাশি এটা নিয়ে তদন্ত করে। তো এখানে এমন কিছু হয়নি। আর এটা যদি ক্লাসিফাইড ইনফরমেশন হয়, পুরো তদন্ত শেষ না করে অ্যান্টি করাপশন আমাদের কিছু বলবে না।’
  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top