Breaking News Ticker

এবার ভিলেনের ভূমিকায় বর্ষা!

0

‘একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা! আসলে নায়িকা নয়, আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি। যার ব্যাপ্তি, গভীরতা বা ছাপ পুরো সিনেমায় রয়েছে। সাধারণত এ ধরনের চরিত্রকে এন্টি হিরো বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন।’—‘কিল হিম’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা বর্ষা। 

এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় তাকে ভিলেন হিসেবে দেখতে পাবেন দর্শকরা। নায়িকা ইমেজের বাইরে গিয়ে কেন এমন চরিত্রে অভিনয় করলেন?—এমন প্রশ্নে তিনি বর্ষা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।’ 

\u099a\u09bf\u09a4\u09cd\u09b0\u09a8\u09be\u09df\u09bf\u0995\u09be \u09ac\u09b0\u09cd\u09b7\u09be\u0964 <\/span><\/span>“}”>
চিত্রনায়িকা বর্ষা। 

সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের শান্তির জন্য, মঙ্গলের জন্য কিছু মিশনে আমি অংশ নিচ্ছি, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না।’ মো. ইকবাল পরিচালিত এই সিনেমাটিতে নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। 

জানা গেছে, গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Accept !
To Top